আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে ৫৪ মাইল (প্রায় ৮৭ কিলোমিটার) দক্ষিণে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ২০.১ কিলোমিটার গভীরে—যা তুলনামূলকভাবে অগভীর।

ভূমিকম্পের তীব্রতার কারণে আলাস্কার দক্ষিণাঞ্চল ও উপদ্বীপজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সম্ভাব্য সুনামির উপস্থিতি শনাক্ত করা হয়েছে এবং উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।সতর্কবার্তায় জানানো হয়েছে, হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমের কেনেডি এন্ট্রান্স থেকে শুরু করে উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ইউনিম্যাক পাস পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।

তবে আলাস্কার বাইরের কোনো অঞ্চলে তাৎক্ষণিকভাবে সুনামির আশঙ্কা না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষ।প্রসঙ্গত, আলাস্কা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত, যা বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

এর আগে ১৯৬৪ সালে সেখানে ৯.২ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে অ্যানকোরেজ শহর ধ্বংস হয়ে যায় এবং সৃষ্ট সুনামিতে প্রাণ হারান ২৫০ জনের বেশি।২০২৩ সালের জুলাইয়েও আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তবে তখন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমান ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...