গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহারের পর ১৪৪ ধারা জারি

Date:

Share post:

গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহারের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো ধরনের সভা, মিছিল বা জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

তবে শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

উল্লেখ্য, গত বুধবার এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার পর গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা জারি করে এবং পরবর্তীতে কারফিউ ঘোষণা করা হয়। শুরুতে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হলেও তা পর্যায়ক্রমে বাড়ানো হয়। গতকাল কারফিউ শিথিল করা হলে আজ নতুন করে ১৪৪ ধারা কার্যকর করা হয়।

Related articles

ভারতকে ৪–০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, জোড়া গোল লিনোর

ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ...

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...