দড়ি–বাঁশ ধরে মসজিদে যাওয়া ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই

Date:

Share post:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১২০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। তবে অন্ধত্ব তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং ধর্মীয় অনুরাগ থেকেই তিনি নিজ গ্রামে ৫ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের নামেই জমি রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে তিনি নিজেই ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

চোখে দেখতে না পারায় মসজিদে যাতায়াতে শুরুতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও তিনি তা অতিক্রমের অভিনব উপায় বের করেন। পরিবারের সহায়তায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ টানিয়ে একটি পথ তৈরি করা হয়। একটি লাঠির সহায়তায় সেই দড়ি ও বাঁশ ধরে তিনি প্রতিদিন প্রায় ২০০ মিটার পথ অতিক্রম করে নিয়মিত মসজিদে যেতেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। কিছুদিনের অনুশীলনের পর তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই এই পথ ব্যবহার করে যাতায়াতে অভ্যস্ত হয়ে ওঠেন।

স্থানীয়রা জানান, অন্ধত্বের মতো কঠিন বাস্তবতাকেও জয় করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামের প্রচার-প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার এই অদম্য মনোবল, আত্মনির্ভরতা ও ধর্মপ্রেম এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আব্দুর রহমান মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Related articles

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...

রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছেন? নিজেই দিলেন গুঞ্জনের জবাব

রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সামাজিক...

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও তার...

নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর সবাই নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের...