স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ নিহত ২

Date:

Share post:

নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–নড়াইল মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গা এলাকার বাদশার গ্যারেজ এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ স্টাফ কলেজে কর্মরত এক এসআইয়ের বাবার মরদেহ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা যশোরের উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লোকাল বাস ওভারটেক করার সময় অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম (৫৫) নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (২৯) মারা যান।

দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related articles

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে যেভাবে

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত হয়েছে নতুন বেতনকাঠামো ২০২৬। গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। তবে...

বিদায় মেসি: কান্না, অপেক্ষা আর বিশ্বজয়ের ২১ বছরের গল্প

একজন ফুটবলারকে বিদায় বলা যায়। কিন্তু কিছু মানুষকে বিদায় বলা যায় না—কারণ তাঁরা খেলার মাঠ পেরিয়ে মানুষের স্মৃতির...

জার্সি বদলেছে, সময় বদলেছে—বদলায়নি শুধু মেসির গোল

মেসির গোলের গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া কঠিন। কারণ নতুন মঞ্চে গেলেও পুরোনো অভ্যাসটা ঠিকই সঙ্গে নিয়ে যান...

সালমান শাহকে হারিয়ে যে সিনেমায় নায়ক হলেন ওমর সানী

সালমান শাহর মৃত্যুর পর থেমে যেতে বসেছিল একটি সিনেমার পথচলা। ছবিটির বড় একটি অংশের শুটিং তখন শেষ, কিন্তু...