ওটা কারাগার ছিল না, ছিল ভয় আর মৃত্যু ঘেরা এক কসাইখানা!

Date:

Share post:

গাজার খান ইউনিস শহরে ফিরে আসা কিছু ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে আল–জাজিরা, যাঁরা ইসরায়েলের কারাগারে দীর্ঘ বন্দিজীবন শেষে সম্প্রতি মুক্তি পেয়েছেন। তাঁদের একজন, আবদাল্লাহ আবু রাফি, নিজের মুক্তির অনুভূতি প্রকাশ করেছেন মাত্র এক শব্দে—‘অসাধারণ’।

তিনি বলেন, ‘আমরা ছিলাম কসাইখানায়, কোনো কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। এখনো অনেক তরুণ সেখানে বন্দি আছে। ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা ভয়াবহ—তোশক পর্যন্ত কেড়ে নেয়, খাবার ন্যূনতম, প্রতিটি মুহূর্ত কঠিন।’

আরেক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি, ইয়াসিন আবু আমরা, বলেন, ‘কারাগারে জীবন ছিল দুঃস্বপ্নের মতো। খাবার নেই, পানি নেই, শুধু নির্যাতন আর প্রহার। টানা চার দিন আমি কিছু খাইনি। এখানে ফিরে এসে যখন দুটি মিষ্টি পেলাম, সেগুলোই ছিল আমার একমাত্র খাবার।’

আল–জাজিরা জানায়, ইসরায়েল প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাঁদের অনেকে আজীবন বা দীর্ঘ মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আটক হওয়া আরও প্রায় ১,৭১৮ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে। জাতিসংঘ এই বন্দীদের ‘বলপূর্বক গুম হওয়া’ ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল।

মুক্তিপ্রাপ্ত আরেকজন, সাইদ শুবাইর, বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারাগারের অন্ধকার পেরিয়ে মুক্ত আকাশের নিচে সূর্যের মুখ দেখা—এ এক অমূল্য অনুভব। আমার হাত এখন শৃঙ্খলমুক্ত, স্বাধীনতা যেন নতুন করে জন্ম নেওয়ার মতো।’

Related articles

সংসদে নারীর কণ্ঠস্বর হতে চান ফারজানা সিঁথি

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশী মডেল ও মানবাধিকারকর্মী ফারজানা সিঁথি নারীদের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরার দৃঢ়...

৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে

শুক্রবার রাত থেকেই বাংলাদেশ থেকে পবিত্র হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে রাত...

চা দিতে দেরি, বাবার হাতে কোলছাড়া শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক মর্মান্তিক শিশুহত্যার ঘটনায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে...

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি ও বহুমাত্রিক প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...