এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম বাড়ল, সন্ধ্যা থেকেই কার্যকর

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ফেব্রুয়ারি মাসের জন্য নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়, যা জানুয়ারি মাসজুড়ে কার্যকর ছিল।

এলপি গ্যাসের পাশাপাশি ফেব্রুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা, যা তখন ২ টাকা ৪৮ পয়সা বাড়ানো হয়েছিল।

নতুন এই মূল্য বৃদ্ধির ফলে রান্নার জ্বালানি ও পরিবহন খাতে ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এলপি গ্যাসনির্ভর পরিবার ও অটোগ্যাসচালিত যানবাহনের মালিকদের ওপর এর প্রভাব পড়তে পারে।

Related articles

ঘরে ঘরে মাথা, চোখ ও ঘাড়ের ব্যথা—কীসের ইঙ্গিত

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে মাথাব্যথা, চোখের পেছনে চাপ অনুভব করা এবং ঘাড়ে ব্যথার মতো...

নিজেদের ভুলেই মেসির জাদু, দাবি পেতকোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর দলের ভুলকেই বড় কারণ হিসেবে দেখছেন আলজেরিয়ার প্রধান প্রশিক্ষক...

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...