আড়াই কোটি টাকার টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি

Date:

Share post:

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আইসিসির এই মেগা ইভেন্ট থেকে ছিটকে পড়ায় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তৈরি হওয়া শূন্য সময়কে কাজে লাগাতে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬’ নামের এই প্রতিযোগিতির মাধ্যমে জাতীয় দলের পাশাপাশি জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতার ছন্দ বজায় রাখাই বিসিবির মূল লক্ষ্য।

চার দিনের এই টি–টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। খেলোয়াড়দের ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদ প্রতিযোগিতাটির জন্য মোট ২ কোটি ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ রেখেছে বিসিবি, যা সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া তিনটি দল হলো ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধুমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বর্তমান টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে, আর যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী থাকবেন দুরন্ত একাদশের নেতৃত্বে।

প্রতিটি দলের জন্য অভিজ্ঞ কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে বিসিবি। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, তাঁর সহকারী হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল, যাঁর সহকারী হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার তুষার ইমরান। অন্যদিকে, দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার এবং সহকারী কোচের দায়িত্বে থাকবেন রাজিন সালেহ।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এই প্রতিযোগিতিতে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করছে বিসিবি, যা ম্যাচের কৌশলগত দিক ও উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। দর্শকদের জন্য প্রতিদিন ম্যাচের আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

Related articles

শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রী ধর্ষণ: সাত মাস পর অন্তঃসত্ত্বা

নেত্রকোণার মদনে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে আদালত তিন দিনের রিমান্ডে...

ধান কাটতে এসে মৃত্যু ফাঁদ: বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার...

সাদা না লাল ডিম—দামের পার্থক্যেই কি পুষ্টির ফারাক ?

সাদা ডিম নাকি লাল ডিম—কোনটিতে বেশি পুষ্টি, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে আলোচনার বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে,...

দরজায় কাফনের কাপড়, চিরকুটে স্ত্রীর পর স্বামীকে মৃত্যুরহুমকি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার...