টানা পঞ্চম দিন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী,ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা

Date:

Share post:

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বৃদ্ধির কারণে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

এর আগে সোমবার একই মানের সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা করা হয়েছিল। বর্তমানে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে এ দফায় সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরান-এর বিরুদ্ধে চলমান বিমান হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক অনিশ্চয়তা বেড়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। গ্রিনিচ মান সময় ০১টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ৩৭৭ দশমিক ২১ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৯১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে স্বর্ণের মতো নিরাপদ সম্পদে ঝুঁকছেন, ফলে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ছে দেশের বাজারেও।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...