ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: তিন শিক্ষক অব্যাহতি

Date:

Share post:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক পরীক্ষার্থীর লিখিত অভিযোগের পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ অনুযায়ী, কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ভেনুর একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীকে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে জানানো হলেও দায়িত্বরত শিক্ষকরা কোনো ব্যবস্থা নেননি, বরং অসৌজন্যমূলক আচরণ করেন। কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদুর রহমানসহ চারজন পরীক্ষার্থী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হন।

পরে কেন্দ্র কর্তৃপক্ষ ভুল স্বীকার করে রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করে ক্ষতিগ্রস্তদের উত্তরপত্র বিশেষ ব্যবস্থায় মূল্যায়নের আশ্বাস দেয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে বাগবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান এবং দাইপুকুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Related articles

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও...

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ ধনী ঝ্যাং ইমিং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির অবস্থানে উঠে এসেছেন। বাইটড্যান্সের বাজারমূল্য বৃদ্ধি...

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ নিহত ২

নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (৩...

মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ! কুড়িগ্রামে চাঞ্চল্য

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়...