ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ 

Date:

Share post:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে। এ সংঘর্ষটি ১ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ঘটে।

স্থানীয় পুলিশ ও বাসিন্দারা জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া এবং রাজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে স্থানীয় সালিশে বিষয়টি সমাধান হলেও ঈদের দিন সোমবার লেবু মিয়ার পক্ষের একজন প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জের ধরে ১ এপ্রিল সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হন। আহতদের সিলেট ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের সিলেট ও জগন্নাথপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. তামজিদ হোসেন জানান, আহতদের মধ্যে পাঁচজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শরীরে গুলি লাগানোর বিষয়টি রিপোর্ট আসার পর জানা যাবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত।”

Related articles

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দ অব্যাহত রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩–১...

১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার

বিশ্ব ফুটবলে এমন কিছু ম্যাচ থাকে, যেগুলো শুধু ফলাফলের জন্য নয়, বরং লড়াই, বিশ্বাস এবং শেষ মুহূর্তের নাটকীয়তার...

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পর্তুগালকে বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন

মেরিনোর ৯১তম মিনিটের জাদুতে আইবেরিয়ান ডার্বি জিতে শেষ আটে লা রোজা, বিশ্বকাপে রোনালদোর অধ্যায় কি তবে শেষ? ফিফা বিশ্বকাপ...

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে

গোল বাতিল হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। দশম মিনিটে ম্যাথিউস কুনহাকে পেনাল্টি বক্সের...