আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’র সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।

বুধবার (১৪ মে) ভারতের বিরুদ্ধে বুনিয়ান-উম-মারসুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর দেশটির সংবাদমাধ্যম জিও টিভির।

সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‌ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।

শেহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়াও সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে শেহবাজ বলেন– দুনিয়া জানে, ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে কারা। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) সমর্থন দিচ্ছে। যা নরেন্দ্র মোদির কাছ থেকে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন– মোদি, আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না।

পাকিস্তানে ভারতের পানিপ্রবাহ বন্ধের হুমকির জবাবে শেহবাজ বলেন– যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে, তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেয়া হবে না।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

Related articles

৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে

শুক্রবার রাত থেকেই বাংলাদেশ থেকে পবিত্র হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে রাত...

চা দিতে দেরি, বাবার হাতে কোলছাড়া শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক মর্মান্তিক শিশুহত্যার ঘটনায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে...

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি ও বহুমাত্রিক প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

কুমিরের মুখে কুকুর: ভাইরাল ভিডিওতে তারকাদের ক্ষোভ

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘিতে একটি কুকুর কুমিরের মুখে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর...