দেশের আকাশে চাঁদের দেখা মিলেছে, ঈদ ৭ জুন

Date:

Share post:

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার, ২৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন (শনিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, দেশের অন্তত আটটি জেলায় চাঁদ দেখা যাওয়ার খবর মিলেছে। কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও শাখা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে গতকাল মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ায় সেখানে বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে দেশটিতে ৯ জিলহজ (৫ জুন) হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাত দিবস পালিত হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায়ও ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। তবে মালয়েশিয়া ও পাকিস্তানে ঈদ উদযাপিত হবে ৭ জুন, বাংলাদেশের সঙ্গে একই দিনে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালিত হয়। মুসলিম বিশ্বে এদিন ত্যাগ ও কোরবানির মহিমায় উদযাপিত হয় ঈদের অন্যতম বৃহৎ উৎসব।

Related articles

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...