সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, লক্ষ্য অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা

Date:

Share post:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ৫ আগস্ট থেকে সরকারের দ্বিতীয় অধ্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। এই অধ্যায়ে সরকারের প্রধান অগ্রাধিকার হবে একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন আয়োজন করা।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করতে চায়। ১২১টি প্রস্তাবিত সংস্কারের মধ্যে ইতোমধ্যে ১৬টি বাস্তবায়িত হয়েছে, ৮৫টি প্রক্রিয়াধীন এবং ১০টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা চলছে।

প্রেস সচিব আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়াও সরকার নিশ্চিত করবে, যাতে তিনি ন্যায়বিচার পান।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ বিষয়ক আলোচনায় সফল ভূমিকার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর স্মরণে একটি বিশেষ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্তও নেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

Related articles

পর্দা লঙ্ঘনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল...

সংসদ ঘেরাওয়ের চেষ্টা, দিল্লিতে নজিরবিহীন ছাত্র আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার পরিণত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা...

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নের পরিচয় শুধু ট্রফি জয়ে নয়, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাতেও। সেই মানসিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ উপহার দিল...

বৃষ্টির ৩৩ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।...