চিত্রনায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ, স্ত্রী শেলী মান্নার পরিকল্পনায় জীবনীভিত্তিক সিনেমা

Date:

Share post:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

তিন শতাধিক সিনেমায় অভিনয় করা মান্না একসময় ঢালিউডের সফলতার প্রতীক ছিলেন। তার সিনেমা মানেই ছিল হলভর্তি দর্শক আর ব্যবসাসফল ছবি। তার শূন্যতা আজও স্পষ্ট ঢাকাই সিনেমায়।

প্রয়াত এই নায়কের জীবনকাহিনি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, মান্নার মৃত্যু রহস্যের মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু হবে। শেলী মান্না বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটি রাফ চিত্রনাট্য তৈরি হয়েছে। তবে আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। যখন শেষটা জানা যাবে, তখনই সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি করে কমপ্লিট সিনেমা বানানো সম্ভব হবে।’

প্রতিবছরের মতো এবারও মান্নার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী বেদনাদায়ক একটি দিন। এখানে উৎসবের কিছু নেই। তবে আমরা পারিবারিকভাবে দোয়ার আয়োজন করেছি। পাশাপাশি সারা দেশে তার ভক্তরাও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।’

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধান’ কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন মান্না। নায়করাজ রাজ্জাকের হাত ধরে তিনি প্রথম সিনেমায় সুযোগ পান। তার অভিষেক সিনেমা ‘তওবা’ হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ছিল ‘পাগলী’। তবে তিনি দর্শকদের নজরে আসেন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমার মাধ্যমে।

এরপর ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘অন্ধ প্রেম’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘দেশদ্রোহী’-এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে তিনি ঢালিউডের শীর্ষ নায়কদের একজন হয়ে ওঠেন। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট সিনেমা উপহার দেন মান্না।

আজও চলচ্চিত্রপ্রেমীরা তাকে ভালোবাসায় স্মরণ করে এবং তার শূন্যতা ঢালিউডে অনুভব করে।

Related articles

সাদা না লাল ডিম—দামের পার্থক্যেই কি পুষ্টির ফারাক ?

সাদা ডিম নাকি লাল ডিম—কোনটিতে বেশি পুষ্টি, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে আলোচনার বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে,...

দরজায় কাফনের কাপড়, চিরকুটে স্ত্রীর পর স্বামীকে মৃত্যুরহুমকি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার...

চ্যাটজিপিটিতে মরদেহ গোপনের খোঁজ, আলামত জব্দ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ ও হত্যাকাণ্ডের...

কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলা-এ কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার...