৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

Date:

Share post:

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হতে যাচ্ছে একেবারেই ভিন্ন মাত্রার। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠান।

প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের পর রাত ১টায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তারা পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’। এছাড়া জে বালভিন, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস ও মানার মতো জনপ্রিয় শিল্পীরাও মঞ্চে পারফর্ম করবেন।

পরদিন কানাডার টরন্টো স্টেডিয়ামে বসবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে কানাডার সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। মঞ্চে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, নোরা ফাতেহি, উইলিয়াম প্রিন্সসহ একাধিক শিল্পী।

উদ্বোধনী উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে থাকছে অত্যাধুনিক ভিজ্যুয়াল প্রদর্শনী ও হলিউড ধাঁচের বিনোদন। দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন ক্যাটি পেরি, লিসা, ফিউচার, অ্যানিত্তা, রেমা ও টাইলারের মতো আন্তর্জাতিক তারকারা।

তিনটি অনুষ্ঠানের প্রযোজনা করেছেন বিশ্বখ্যাত ইভেন্ট পরিচালক মার্কো বালিচ, যিনি এর আগে অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। আয়োজকদের মতে, তিনটি অনুষ্ঠান ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরলেও মূল বার্তা একটাই—ফুটবল এমন একটি ভাষা, যা পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একসূত্রে গাঁথতে পারে।

ফলে মাঠের লড়াই শুরুর আগেই সুর, আলো আর সংস্কৃতির বর্ণিল উৎসবে মেতে উঠতে যাচ্ছে গোটা বিশ্ব।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...