রাশিয়ার তৈরি ক্যানসার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ব্যবহারের জন্য প্রস্তুত: প্রাক-ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সাফল্য

Date:

Share post:

রাশিয়ার তৈরি ক্যান্সার ভ্যাকসিন এনটারোমিক্স (Enteromix) বর্তমানে বৈজ্ঞানিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি একটি mRNA-ভিত্তিক ভ্যাকসিন, যা বিশেষভাবে কলোরেক্টাল ক্যান্সার (বৃহদন্ত্র ও মলদ্বারের ক্যান্সার) প্রতিরোধ ও চিকিৎসার জন্য উন্নয়ন করা হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা TASS জানিয়েছে, প্রাক-ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিন ১০০% কার্যকারিতা দেখিয়েছে, অর্থাৎ এটি পরীক্ষামূলকভাবে ক্যান্সার কোষ ধ্বংসে সম্পূর্ণ সফল হয়েছে।

একই সাথে এটি নিরাপদ বলেও প্রমাণিত হয়েছে, যার ফলে এটি মানুষের শরীরে ব্যবহারের জন্য পরবর্তী ধাপের (ক্লিনিক্যাল ট্রায়াল) প্রস্তুতির দিকে এগোচ্ছে। গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের আকার ৬০-৮০% পর্যন্ত কমিয়ে দেয় এবং টিস্যু পুনরুদ্ধারেও সহায়তা করে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুধুমাত্র ক্যান্সার কোষকে লক্ষ্য করে আক্রমণ করে, ফলে সুস্থ কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। ভবিষ্যতে এই ভ্যাকসিন গ্লিওব্লাস্টোমা (মস্তিষ্কের ক্যান্সার) এবং চোখের মেলানোমা চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন। এটি বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসার ধারায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...