৯০ বছর বয়সে ছেলের জন্য আইন পড়ছেন চীনা মা, আদালতে লড়ছেন নিজেই

Date:

Share post:

চীনের ঝেজিয়াং প্রদেশে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা, ছেলের জন্য আদালতে লড়াই করতে নিজেই আইন পড়ছেন—আর এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

চীনা সামাজিক মাধ্যম উইবোতে ভাইরাল হওয়া এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র ‘হে’ নামের ওই বৃদ্ধা। ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁর ৫৭ বছর বয়সী ছেলে লিনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগকারীর দাবি, লিন স্থানীয় এক উদ্যোক্তার কাছ থেকে প্রায় ১১ কোটি ৭০ লাখ ইউয়ান (প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার) চাঁদা নিয়েছেন।

এখন ঝেজিয়াং প্রদেশের একটি আদালতে মামলাটির শুনানি চলছে, আর হে নিজেই ছেলের পক্ষে মামলার লড়াইয়ে শামিল হয়েছেন। প্রতিদিন নিয়ম করে তিনি আইনের বই, ম্যাগাজিন, ও মামলার নথিপত্র পড়ছেন। শুনানির দিনগুলোতে আদালতে উপস্থিত থেকে খুঁটিয়ে দেখছেন প্রতিটি দিক।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ছেলেকে গ্রেপ্তার করার পর হে ভেঙে পড়েছিলেন। কিন্তু দীর্ঘশ্বাস ফেলে বসে না থেকে ছেলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকেই নিজে আইন শেখা শুরু করেন, যেন ছেলের পক্ষ নিয়ে সঠিকভাবে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন।

তাঁর এই সাহসী সিদ্ধান্ত শুরুতে পরিবারে আপত্তির মুখে পড়লেও হে ছিলেন নিজের অবস্থানে অনড়। বয়স তাঁর কাছে কোনো বাধা নয়—মায়ের ভালোবাসা ও সংকল্পের শক্তিতে আজ তিনি নিজেই আদালতে দাঁড়িয়ে ছেলের জন্য লড়ছেন।

Related articles

ইরান যুদ্ধের ছয় মাস: ট্রাম্পের পরিকল্পনা কেন বারবার ব্যর্থ হচ্ছে?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক সতর্কবার্তা ছিল। যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে গোয়েন্দা ও...

গাড়ি বিক্রি করতেন, ২৬ বছর বয়সে জানলেন তিনি রাজপুত্র!

জীবনের ২৬ বছর পর্যন্ত সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন ক্লেমঁ ভানদেনকার্কহোভ। গাড়ি বিক্রির কাজ করতেন, নিজের পরিচয় নিয়ে...

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...

রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছেন? নিজেই দিলেন গুঞ্জনের জবাব

রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সামাজিক...