নরসিংদী: শীলমান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত এবং অতি জনপ্রিয় মেম্বার আনোয়ার হোসাইনকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রভাব বজায় রাখার উদ্দেশ্যে কিছু অসৎ ব্যক্তি পরিকল্পিতভাবে তাকে দমন করতে চাইছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার হোসাইন একজন প্রখর নেতৃত্বশীল, সৎ ও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেতা। তার ন্যায়পরায়ণএবং নিষ্ঠাবান নেতৃত্বের কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে লক্ষ্য করে মিথ্যা অভিযোগ তৈরি করেছে।
এই ঘটনার পর জেলা প্রশাসন নরসিংদী এবং পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা জানিয়েছেন, "আনোয়ার হোসাইনকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী এবং Best Food Provider Inc-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “আনোয়ার ভাইকে হয়রানি করা একেবারেই অগ্রহণযোগ্য। স্থানীয় জনগণ শান্তিপূর্ণভাবে তার মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ করছে। আমরা আশা করি প্রশাসন দ্রুত ও সঠিক পদক্ষেপ নেবে।”
স্থানীয়রা মনে করেন, আনোয়ার হোসাইনের মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এলাকার শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় ভোট দিতে ‘পোস্টাল ভোট...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন সহজ হবে না। ষড়যন্ত্র থেমে নেই। তাই যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি আমাদেরই তৈরি করতে...
ভারতের রাজনীতিতে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বাবরি মসজিদ বিতর্ক। তবে এবার আলোচনার কেন্দ্র অযোধ্যা নয়—পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। রাজ্যের এক তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়কের ঘোষণাকে কেন্দ্র...
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ তাঁর প্রতি গভীর সহমর্মিতা ও আরোগ্য কামনা জানিয়ে...
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় পরিবর্তন ঘটে, তার কেন্দ্রে একজনই ব্যক্তি—ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে সারাদেশে যে...