দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, ফেরার পথে ফেসবুকে আবেগী বার্তা

Date:

Share post:

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়িসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টার দিকে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন; তাঁর সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের প্রায় ৫০ জন নেতাকর্মী ছিলেন।

দেশে ফেরার পথে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দেন। ২৫ ডিসেম্বর ভোর ৫টা ১৫ মিনিটে ‘ফেরা’ শিরোনামে প্রথম পোস্টে উড়োজাহাজে বসে তোলা একটি ছবি প্রকাশ করেন এবং সকাল ৯টা ৩৪ মিনিটে আরেক পোস্টে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”—সঙ্গে ছিল জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা তাঁর ছবি। বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছে তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন।

Related articles

শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রী ধর্ষণ: সাত মাস পর অন্তঃসত্ত্বা

নেত্রকোণার মদনে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে আদালত তিন দিনের রিমান্ডে...

ধান কাটতে এসে মৃত্যু ফাঁদ: বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার...

সাদা না লাল ডিম—দামের পার্থক্যেই কি পুষ্টির ফারাক ?

সাদা ডিম নাকি লাল ডিম—কোনটিতে বেশি পুষ্টি, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে আলোচনার বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে,...

দরজায় কাফনের কাপড়, চিরকুটে স্ত্রীর পর স্বামীকে মৃত্যুরহুমকি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার...