নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

Date:

Share post:

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। একই সঙ্গে বয়সসীমা পূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন ড. সৈয়দ রেফাত আহমেদ।

আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জেলা জজ আদালতে আইন পেশা শুরু করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

Related articles

একদিনের ঝটিকা সফরে ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার...

মমতাজের চার বাড়ি ও পূর্বাচলের প্লট জব্দের আদেশ

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি...

ইরানে বিক্ষোভে নিহত ৫৩৮, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ও তাতে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।...

বনশ্রীতে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও থানার অন্তর্গত দক্ষিণ বনশ্রী এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা...