মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা নিলামে বিক্রি, মূল্য প্রায় ১০ লাখ টাকা

Date:

Share post:

পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের একটি ব্যবহৃত মোজা সম্প্রতি ফ্রান্সে নিলামে বিক্রি হয়েছে। মোজাটি তিনি ১৯৯৭ সালে দক্ষিণ ফ্রান্সের নাইমস শহরে ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’-এর একটি কনসার্টে পরেছিলেন।

ফরাসি নিলাম প্রতিষ্ঠান অরোর ইলি জানায়, কনসার্টের পর জ্যাকসনের ড্রেসিং রুমের পাশে একটি টেকনিশিয়ান মোজাজোড়া ফেলে দেওয়া অবস্থায় পান। এরপর দীর্ঘ ২৮ বছর ধরে এটি একটি ফ্রেমে সংরক্ষিত ছিল।

অরোর ইলি আরও জানান, এই অফ-হোয়াইট রঙের অ্যাথলেটিক মোজাটি নিলামে প্রায় ৮ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকার সমান।

মোজাজোড়ার ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হলে দেখা যায়, এতে দাগ পড়েছে এবং বসানো সজ্জাবিশেষ পাথরগুলো পুরনো হয়ে হলুদাভ রঙ ধারণ করেছে।

উল্লেখ্য, মাইকেল জ্যাকসনকে তার জনপ্রিয় ‘বিলি জিন’ পরিবেশনার সময়ও এমন ধরণের মোজা পরতে দেখা গেছে, যা তাঁর স্বতন্ত্র স্টাইলের একটি অংশ হিসেবে বিবেচিত হয়।

Related articles

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...