নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর সবাই নারী

Date:

Share post:

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের পরিচালনায় গোলাপি রঙের বিশেষ ‘পিংক বাস’ আজ মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামছে।

তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে সকাল ১০টায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনের পর যাত্রী পাওয়া গেলে বিকেলেই বাস চলাচল শুরু করবে। তবে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে আগামীকাল বুধবার।

শুরুতে ঢাকার বিভিন্ন ব্যস্ত রুটে ১০টি বাস রাখা হয়েছে। এর মধ্যে নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, ডেমরা-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-জিপিওসহ একাধিক রুট রয়েছে। গাজীপুর-বিমানবন্দর পথেও থাকবে এই বিশেষ সেবা।

নতুনবাজার থেকে মতিঝিলের বাসটি কোকাকোলা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে গন্তব্যে পৌঁছাবে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও দুটি করে বাস চলবে।

বিআরটিসি জানিয়েছে, নারী যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। যাত্রীদের সাড়া ও চাহিদা বিবেচনা করে ভবিষ্যতে ‘পিংক বাস’-এর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...