অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Date:

Share post:

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের বাইরে এই বড় সাফল্যের পরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। দীর্ঘ সেই অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত জয় এসেছে, তাও দুর্দান্ত দাপটে। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করে শেষ পর্যন্ত ৯ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মাঠে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান ক্রিকেটাররা। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হন তিনি। ঐতিহাসিক জয়ের জন্য পুরো দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরে সংবাদ সম্মেলনে নাজমুল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। তিনি বলেন, শুধু জয়ের অভিনন্দনই নয়, খেলোয়াড়দের শারীরিক অবস্থার বিষয়েও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী এবং সবাই সুস্থ আছেন কি না, সেটি জানতে চেয়েছেন।

বাংলাদেশের এই সাফল্যের গুরুত্ব আরও বেড়ে যায় অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার দলগুলোর সাম্প্রতিক রেকর্ডের কারণে। চলতি শতাব্দীতে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দল অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাঠে টেস্টে হারাতে পারেনি।

ফলে ডারউইনের এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও এটি একটি ঐতিহাসিক অর্জন। নাজমুলদের এই সাফল্যের পর দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে প্রশংসা ও অভিনন্দনের জোয়ার।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...