পুতিন সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছেন: ট্রাম্প 

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, পুতিন ‘অকারণে বহু মানুষকে হত্যা করছেন।’ এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনও কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।  

আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান, কেবল এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন, এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে, পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প।  

Related articles

প্রকল্পের পর প্রকল্প, তবু থামেনি যমুনার ভাঙন

যমুনা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে গত দুই দশকে বগুড়া অংশে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করে একের...

পর্দা লঙ্ঘনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল...

সংসদ ঘেরাওয়ের চেষ্টা, দিল্লিতে নজিরবিহীন ছাত্র আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার পরিণত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা...

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নের পরিচয় শুধু ট্রফি জয়ে নয়, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাতেও। সেই মানসিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ উপহার দিল...