ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি আরব, কাতারের পাশে থাকার ঘোষণা যুবরাজের

Date:

Share post:

কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তেলআবিবের আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

যুবরাজ বলেন, “ভ্রাতৃপ্রতিম কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। দখলদার এই শক্তিকে রুখতে আরব, ইসলামিক ও আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কাতারের পাশে সৌদি আরব সবসময় আছে।”

এদিকে, কাতারে হামাস নেতাদের অবস্থানে ইসরায়েলের বিমান হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি এই পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। এ ধরনের হামলা গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।”

এই হামলার পেছনে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামিরের কিছুদিন আগের এক হুমকি উল্লেখযোগ্য। তিনি বিদেশে থাকা হামাস নেতাদের টার্গেট করার ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে দেশটি সম্মতি দিয়েছে।

অন্যদিকে, কাতার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে এবং এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

Related articles

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...