ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

Date:

Share post:

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।

ঘণ্টায় ১শ’ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।

জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপটার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...