দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত

Date:

Share post:

মধ্যপ্রাচ্যের চারটি দেশের (কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন) আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সেসব দেশে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচির পরিবর্তন এবং সাময়িক বিঘ্ন ঘটেছে।

বিলম্বিত হওয়া ফাইটগুলো হলো- শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি উল্লেখিত

শাহজালাল কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটসমূহ পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচী অনুযায়ী যাত্রা শুরু করেছে। এই অবস্থায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। যাত্রীসাধারণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। সকলকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

Related articles

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...

এসএসসি-সমমানের ফল সোমবার, জানবেন যেভাবে

অপেক্ষার অবসান হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান...