বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী মৃত্যুবরণ

Date:

Share post:

ঢাকা: দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

ডা. আরিফুল বাশার জানান, সানজিদা আক্তার বুধবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। তবে তিনি যে শুধুমাত্র এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, তা বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল অন্য আরও শারীরিক জটিলতার কারণে।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি একজনের দেহে এইচএমপিভি সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, “এইচএমপিভি ভাইরাসটি নতুন নয়, প্রতিবছরই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। এটি শুধু চীনেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসের উপস্থিতি আগে থেকেই ছিল।”

এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল থেরাপি বা ভ্যাকসিন না থাকায়, রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়।

চলতি বছরের শুরুতে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি করে। ভাইরাসটি এরপর জাপান এবং ভারতেও ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যাদের আগে থেকেই শারীরিক সমস্যা রয়েছে।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...