সংসদে নারীর কণ্ঠস্বর হতে চান ফারজানা সিঁথি

Date:

Share post:

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশী মডেল ও মানবাধিকারকর্মী ফারজানা সিঁথি নারীদের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংরক্ষিত নারী আসন এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে দলমত নির্বিশেষে নারীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা জুলাই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়; বরং এটি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ফল। এ আন্দোলনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকীর্ণতা সংসদে গিয়ে প্রতিহত করার অঙ্গীকার করেন তিনি। সিঁথি জানান, তিনি শুধু নারীদের নয়, শ্রমিক, প্রবাসীসহ সব শ্রেণির মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চান।

ছাত্রজীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও মানবাধিকার কর্মী হিসেবে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পেলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

এ সময় সম্প্রতি ভাইরাল হওয়া ৫০ হাজার টাকা সংক্রান্ত একটি ভিডিও প্রসঙ্গে সিঁথি বলেন, এটি মনোনয়ন ফরমের সরকারি ফি এবং এতে কোনো অনৈতিক লেনদেন জড়িত নয়।

Related articles

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯ হাজার

দীর্ঘদিন ধরে চলা সংঘাতে লেবাননে প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে...

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে যেভাবে

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত হয়েছে নতুন বেতনকাঠামো ২০২৬। গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। তবে...

বিদায় মেসি: কান্না, অপেক্ষা আর বিশ্বজয়ের ২১ বছরের গল্প

একজন ফুটবলারকে বিদায় বলা যায়। কিন্তু কিছু মানুষকে বিদায় বলা যায় না—কারণ তাঁরা খেলার মাঠ পেরিয়ে মানুষের স্মৃতির...

জার্সি বদলেছে, সময় বদলেছে—বদলায়নি শুধু মেসির গোল

মেসির গোলের গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া কঠিন। কারণ নতুন মঞ্চে গেলেও পুরোনো অভ্যাসটা ঠিকই সঙ্গে নিয়ে যান...