ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Date:

Share post:

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ফয়সাল বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সালের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

প্রায় হাতাহাতি ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি মার্কিন দূতের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নীতিগত মতপার্থক্যের ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে। লেবাননে...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও...

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ ধনী ঝ্যাং ইমিং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির অবস্থানে উঠে এসেছেন। বাইটড্যান্সের বাজারমূল্য বৃদ্ধি...

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ নিহত ২

নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (৩...