বৃষ্টির ৩৩ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

Date:

Share post:

গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। কাজীপাড়ার প্রধান সড়কে হাঁটুপানি জমে যায় এবং ফুটপাতও পানির নিচে তলিয়ে যায়। বৃষ্টির প্রায় ৩৩ ঘণ্টা পর, সোমবার বিকেল চারটাতেও ওই এলাকার সড়ক থেকে পানি পুরোপুরি নামেনি।কাজীপাড়া মেট্রোস্টেশনের পাশে অস্থায়ী দোকানি সোহেল হোসেন জানান, জলাবদ্ধতার কারণে তিনি রোববার দোকান খুলতে পারেননি। সোমবার বিকেলেও সড়কে পানি থাকায় স্বাভাবিকভাবে ব্যবসা চালানো সম্ভব হয়নি।সোমবার দুপুরে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে কাজীপাড়ামুখী বেগম রোকেয়া সরণির আল হেলাল হাসপাতাল থেকে হাতিল ফার্নিচারের শোরুম পর্যন্ত প্রায় ২৫০ মিটার সড়কের বড় অংশ পানিতে ডুবে আছে। পানি এড়িয়ে চলতে গিয়ে পথচারীরা ভোগান্তিতে পড়েন। অনেকে জুতা হাতে নিয়ে রাস্তা পার হন। এক লেন দিয়ে ধীরগতিতে যান চলাচলের কারণে সাময়িক যানজটও সৃষ্টি হয়।

একই দিনে রাজধানীর আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর-১, কালশী, সোবহানবাগ, তল্লাবাগ, শুক্রাবাদ, পশ্চিম রাজাবাজার, খিলক্ষেতের টানপাড়া ও জামতলা এলাকায় সড়কে পানি জমে ছিল। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউমার্কেট, লালবাগ, শিক্ষা বোর্ড এলাকা, ঢাকা মেডিকেল কলেজসংলগ্ন জহির রায়হান সড়ক, চানখাঁরপুল, বকশীবাজার, মতিঝিল, আরামবাগ, নয়াপল্টন, ফকিরাপুল, শান্তিনগর ও কাঁঠালবাগানেও জলাবদ্ধতা দেখা যায়।তল্লাবাগ থেকে শুক্রাবাদ জামে মসজিদ পর্যন্ত প্রায় ১০০ মিটার সড়কে হাঁটুসমান পানি জমে ছিল। স্থানীয় বাসিন্দারা পানি মাড়িয়ে চলাচল করেন, অনেকে রিকশায় করে জলাবদ্ধ অংশ পার হন। স্থানীয় বাসিন্দা সুমন ইসলাম বলেন, বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে। দীর্ঘদিন ধরে একই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। সড়ক উঁচু করার পরও এখন আশপাশের বাড়িঘরেও পানি ঢুকে পড়ছে।জলাবদ্ধতার কারণ সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, আগে কাজীপাড়ার বৃষ্টির পানি দুটি পথে নিষ্কাশন হতো। মিরপুর-১০ গোলচত্বরের জলাবদ্ধতা কমাতে ওই এলাকার নিষ্কাশনব্যবস্থা কাজীপাড়ার সঙ্গে যুক্ত করায় গোলচত্বরের পানি দ্রুত নামলেও কাজীপাড়ায় পানি সরতে এখন বেশি সময় লাগছে।

নিউমার্কেট এলাকায়ও জলাবদ্ধতায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। নূরজাহান সুপার মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের সড়কে হাঁটুপানি জমে থাকায় যানবাহনের ঢেউয়ের পানি দোকানের ভেতরে ঢুকে পড়ে। ফলে নিচতলার অনেক দোকান বন্ধ রাখতে হয়েছে। ফুটপাতের ভ্রাম্যমাণ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, রোববার বৃষ্টির পানিতে তাঁর দোকানের মালামাল নষ্ট হয়েছে এবং টানা দুই দিন ধরে ব্যবসা বন্ধ রয়েছে।

Related articles

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ৪.৬ কোটি টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের...

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দ অব্যাহত রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩–১...

১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার

বিশ্ব ফুটবলে এমন কিছু ম্যাচ থাকে, যেগুলো শুধু ফলাফলের জন্য নয়, বরং লড়াই, বিশ্বাস এবং শেষ মুহূর্তের নাটকীয়তার...

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পর্তুগালকে বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন

মেরিনোর ৯১তম মিনিটের জাদুতে আইবেরিয়ান ডার্বি জিতে শেষ আটে লা রোজা, বিশ্বকাপে রোনালদোর অধ্যায় কি তবে শেষ? ফিফা বিশ্বকাপ...