তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

Date:

Share post:

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন প্রতিপক্ষ—সব মিলিয়ে তুরস্কের বিপক্ষে জয়টা ইতালির জন্য ছিল আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগ। মাঠে সেই লক্ষ্যেই দারুণ শুরু করে তারা।

উয়েফা নেশনস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ৪-১ গোলে হারিয়েছে ইতালি। দলের হয়ে গোল করেছেন আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাত্তেসি, অভিষিক্ত মাইকেল কায়োদে ও ফ্রান্সিসকো এসপোসিতো।

বেলজিয়ামের বিপক্ষে খেলা একাদশে এবার আটটি পরিবর্তন আনেন রবার্তো মানচিনি। নতুন কম্বিনেশনের ইতালিকে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক মনে হয়েছে। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে তুরস্কের রক্ষণে একের পর এক চাপ তৈরি করে তারা। প্রথম ২৭ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইতালি।

৯ মিনিটে কর্নার থেকে আসা বল তুরস্কের রক্ষণ ঠিকমতো সামলাতে না পারলে সুযোগ পেয়ে যান বাস্তোনি। শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাত্তেসি।

এর মাত্র পাঁচ মিনিট পরেই ইতালির তৃতীয় গোল। অভিষেক ম্যাচেই গোলের দেখা পান মাইকেল কায়োদে। তাঁকে গোলের সুযোগ তৈরি করে দেন এসপোসিতো।

বিরতির পরও ইতালির আক্রমণের ধার কমেনি। ৫০ মিনিটে কামবিয়াঘির শট পোস্টে লেগে ফিরে এলে সেই বল মাথা দিয়ে জালে পাঠান এসপোসিতো। তাতে ইতালির লিড দাঁড়ায় ৪-০। পরে তুরস্ক একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যাই হয়নি ইতালির।

Related articles

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...

রেকর্ড উষ্ণতার পথে ২০২৬, সামনে সুপার এল নিনোর শঙ্কা

বিশ্বের জলবায়ু ব্যবস্থায় উষ্ণতার চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর সম্ভাবনা নতুন...