অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি নেতানিয়াহু

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়।

বিবৃতিতে জানানো হয়, গাজায় যাতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সে কারণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। তেল আবিবের নতুন অভিযান গিডিয়নস চ্যারিয়টকে আরও সফল করতে খাবারসহ অন্যান্য সহায়তা দরকার বলেও মন্তব্য করেছে দেশটির সামরিক বিভাগ।

অপরদিকে, গাজায় ত্রাণ প্রবেশের সিদ্ধান্ত জানানো হলেও ঠিক কবে নাগাদ তা সরবরাহ করা হবে স্পষ্ট নয়।

এর আগে, মার্চের ২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।

Related articles

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...