জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গেলেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

Date:

Share post:

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট-এর মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শাহজালাল বিমানবন্দরে জাতিসংঘের ভাড়া করা বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) করে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ তাদের বিদায় জানান।

এ সময়, শান্তিরক্ষীরা ভবিষ্যতে যেন আরও উৎকর্ষ অর্জন করতে পারে, এ কামনা করে বিমানবন্দরে মোনাজাত করা হয়। বিমানবাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান।

এর আগে, গত সোমবার বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময়, মিশনটিতে সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তিনি।

Related articles

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...