কানাডার রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জাস্টিন ট্রুডো

Date:

Share post:

কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার মন্ট্রিয়লে অনুষ্ঠিত এক বিদায়ী সভায় এ ঘোষণা দেন তিনি।

জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের প‍্যাপিন‍্যূ এলাকার এমপি। যখন তিনি প্রথমবার লিবারেল পার্টির হয়ে পাপিন‍্যূ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন চেয়েছিলেন, তখন তাকে দলীয় প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। তবে পরবর্তী সময়ে তিনি জনপ্রিয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং দীর্ঘদিন এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিদায়ী অনুষ্ঠানে পাপিন‍্যূ রাইডিংয়ের লিবারেল সদস্যরা তাকে আবেগঘন পরিবেশে বিদায় জানান। অনেকেই অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়ে তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাস্টিন ট্রুডো একজন সজ্জন ও স্মার্ট রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। করোনা পরবর্তী সময়ে কানাডার টালমাটাল অর্থনীতি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন তিনি, যা তাকে আরও জনপ্রিয় করে তোলে।

বিদায়ী সভায় ট্রুডো বলেন, ‘আমি আর নির্বাচনে অংশগ্রহণ করব না। আমার দাদার বাবা, দাদা এবং আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার বাবা দেশ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে। এখন সময় এসেছে নতুনদের জন্য সুযোগ ছাড়ার।’

তার বিদায়ে কানাডার রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হবে বলে অনেকেই মনে করছেন। অনেকে জানিয়েছেন, কৃতজ্ঞতার সঙ্গে কানাডার নাগরিকরা তার অবদান চিরকাল স্মরণ করবে।

Related articles

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...

রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছেন? নিজেই দিলেন গুঞ্জনের জবাব

রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সামাজিক...

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও তার...

নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর সবাই নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের...