বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের ১২ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী

Date:

Share post:

দীর্ঘ ১২ বছরের গৌরবময় পথচলা শেষে ১৩তম বছরে পদার্পণ করলো বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থা, কাতার। এ উপলক্ষে সংগঠনের ১২ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৪ এপ্রিল) রাতে, দোহার সুলতান ডাইন রেস্টুরেন্টে।

অনুষ্ঠানের সূচনা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে করেন সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামিক গজল পরিবেশিত হয় এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রবাসীদের অনুভূতি প্রকাশ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ঈদের খুশি, ভ্রাতৃত্ব, এবং দেশের সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মুনচুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক পরিষদ সদস্য বদরুল হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, নাসির উদ্দীন তালুকদার, আব্দুর রাজ্জাক, খোকন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নোমান ইউসুফসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এছাড়াও দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আবু হানিফ, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াস খানসহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা করেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন আমিনুল ইসলাম বুলবুল। উপস্থিত সদস্যরা নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষায় ঈদের অনুভূতি প্রকাশ করে আড্ডা পর্বে প্রাণচাঞ্চল্য যোগান।

উল্লেখ্য, এ অনুষ্ঠানের সৌজন্যে ছিল ভূঁইয়া গ্রুপ এবং দারব আল রাইয়ান। আনন্দঘন এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিপুল অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শেষ অংশে ছিল বিশেষ নৈশভোজ ও বাঙালি ঐতিহ্যের প্রতীক মিষ্টি সেমাই পরিবেশন, যা প্রবাসে ঈদের আনন্দকে আরও মধুর করে তোলে। আনন্দ, ভ্রাতৃত্ব এবং দেশের প্রতি ভালোবাসায় সিক্ত এই দিনটি প্রবাসী কমিউনিটির জন্য হয়ে থাকলো এক অবিস্মরণীয় স্মৃতি।

বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐক্যের শক্তিশালী বার্তা পৌঁছে দিতে অনন্য ভূমিকা রাখছে।

Related articles

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...

প্রায় হাতাহাতি ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি মার্কিন দূতের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নীতিগত মতপার্থক্যের ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে। লেবাননে...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও...