বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কারোপকে কার্যকরী ওষুধ বলেছেন ট্রাম্প

Date:

Share post:

বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কারোপকে কার্যকরী ‘ওষুধ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ইউরোপসহ অন্যান্য দেশ বাণিজ্য ঘাটতি কমানোর আলোচনায় একমত না হওয়া পর্যন্ত ট্যারিফ অব্যাহত থাকবে। রোববার (৬ এপ্রিল) এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা ঠিক করতে হলে মাঝে মাঝে আমাদের ওষুধ খেতে হয়। আর বর্তমান প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা সমাধানের ওষুধ হল এই ট্যারিফ। এসময় যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই ট্যারিফ দেয়া হয়েছে বলে জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, চীন ও ইউরোপ মার্কিন পণ্য কম কেনে। ফলে তাদের সাথে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে।

অপরদিকে শুল্কারোপ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও, শর্ত জুড়ে দেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

Related articles

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়,...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিত

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে,...

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট শুনানি আজ

শরিফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট পর্যালোচনার শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের...

একদিনের ঝটিকা সফরে ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার...