অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কর্মচারীর

Date:

Share post:

ঝালকাঠির নলছিটিতে একটি বেসরকারি কলেজে অধ্যক্ষের মারধরে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকায় অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে প্রায় এক বছর আগে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘ ৬ থেকে ৭ মাস গড়িমসির পর কয়েক মাস আগে সেই টাকা পরিশোধ করা হয়। বিষয়টি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে জানাজানি হলে অধ্যক্ষ ক্ষুব্ধ হন বলে দাবি করেন তিনি।

ওয়াহিদুজ্জামান আরও জানান, সোমবার সকালে অধ্যক্ষ তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে অধ্যক্ষ তার মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত।” তিনি আরও জানান, কলেজ পরিচালনা কমিটির মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...

রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছেন? নিজেই দিলেন গুঞ্জনের জবাব

রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সামাজিক...

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও তার...

নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর সবাই নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের...