ঢাকায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

Date:

Share post:

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে একটি বাসা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

আটকের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি জানায়, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

খায়রুল হক সবচেয়ে বেশি আলোচিত হন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল-সংক্রান্ত আপিল বিভাগের ঐতিহাসিক রায়ের জন্য। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ ও রায় জালিয়াতির অভিযোগে মামলা করা হয়। গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া এই মামলাটি করেন। ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীতে ২০১৩ সালে তাঁকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং কয়েক দফা পুনর্নিয়োগের পর ২০২3 সালের ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।

বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল, ফতোয়া অবৈধ ঘোষণা, বঙ্গবন্ধু হত্যা মামলা, সংবিধানের পঞ্চম সংশোধনী, ঢাকার চার নদী রক্ষা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়ে অংশ নিয়েছিলেন।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...