বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ

Date:

Share post:

শোকের আবহে আজ দেশে ফিরছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রোববার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে বনানী ডিওএইচএসে। সেখানে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। পরে বনানী দরবার শরিফ মসজিদ ও কেন্দ্রীয় শহীদ মিনারে আরও দুটি জানাজা সম্পন্ন হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে। সেখানে চতুর্থ জানাজা শেষে তাঁর মায়ের দেওয়া মসজিদের জমির পাশে দাফন করা হবে তাঁকে।

অভিনয়, চিত্রনাট্য রচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের মাধ্যমে অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। তাঁর অকাল মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গন, সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Related articles

হান্টাভাইরাস আতঙ্ক: হাঁচি–কাশিতেও ছড়াতে পারে সংক্রমণ

বিশ্বজুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে হান্টাভাইরাস। বিশেষ করে আর্জেন্টিনায় সাম্প্রতিক সংক্রমণ ও মৃত্যুর ঘটনার পর আন্তর্জাতিক স্বাস্থ্য...

ঢাকায় আসছে ৭০০ কেজির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রায় ৭০০ কেজি ওজনের...

পাকিস্তানকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাঁচ দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দেশের...

ভুল তথ্য ছড়াতে শীর্ষে ফেসবুক-ইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া বর্তমানে দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক,...