এপ্রিল মাসজুড়ে তাপমাত্রা বাড়তে পারে, তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

Date:

Share post:

ঢাকা, ৩ এপ্রিল: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসজুড়ে দেশে তাপমাত্রা বাড়তে পারে এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের প্রথমদিকে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এপ্রিলের ১০ থেকে ১২ তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কমলেও পরে তা আবার বেড়ে যেতে পারে।

বর্তমানে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশের মধ্যে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী ৪, ৫ এবং ৬ এপ্রিল ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

তাপপ্রবাহ ও আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সাথে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...