সরকার ব্যর্থ, তাই আমরাই জুলাই ঘোষণাপত্র দেবো: নাহিদ ইসলাম

Date:

Share post:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই এখন ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এনসিপি নিজ উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে।

রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। ৩০ কার্যদিবসের সময়সীমা দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখিনি। এটা সরকারের ব্যর্থতা। তাই জনগণের পক্ষ থেকে আমরাই ৩ আগস্ট এই ঘোষণাপত্র প্রকাশ করবো।”

তিনি জানান, ৩ আগস্ট ছাত্র জনতার উদ্যোগে “জুলাই ঘোষণাপত্র ইশতেহার কর্মসূচি” অনুষ্ঠিত হবে। এই ঘোষণাপত্রের লক্ষ্য হবে—জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের মর্যাদা এবং সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা।

এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির কথাও ঘোষণা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে। এই পদযাত্রার সূচনা হবে ১ জুলাই, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর এটি ৬৪ জেলায় ছড়িয়ে পড়বে।”

এছাড়া, ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি এবং ৫ আগস্টকে ‘ছাত্র জনতার মুক্তি দিবস’ হিসেবে উদযাপন করা হবে বলেও জানান তিনি।

Related articles

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯ হাজার

দীর্ঘদিন ধরে চলা সংঘাতে লেবাননে প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে...

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে যেভাবে

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত হয়েছে নতুন বেতনকাঠামো ২০২৬। গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। তবে...

বিদায় মেসি: কান্না, অপেক্ষা আর বিশ্বজয়ের ২১ বছরের গল্প

একজন ফুটবলারকে বিদায় বলা যায়। কিন্তু কিছু মানুষকে বিদায় বলা যায় না—কারণ তাঁরা খেলার মাঠ পেরিয়ে মানুষের স্মৃতির...

জার্সি বদলেছে, সময় বদলেছে—বদলায়নি শুধু মেসির গোল

মেসির গোলের গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া কঠিন। কারণ নতুন মঞ্চে গেলেও পুরোনো অভ্যাসটা ঠিকই সঙ্গে নিয়ে যান...