আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

Date:

Share post:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর রেলস্টেশন সংলগ্ন মোগড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ান।

এ সময় তারা মোবাইল ব্যবহারে মগ্ন ছিলেন এবং অসতর্কতার কারণে রেললাইনের ওপরে ঝুলে থাকা ডিসের তারের সঙ্গে ধাক্কা খান। এতে তারা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

অপর দুই যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ট্রেনের ছাদে ভ্রমণ আইনত নিষিদ্ধ হলেও অনেকেই এই ঝুঁকিপূর্ণ ভ্রমণ করেন। প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনের ছাদে না উঠার আহ্বান জানিয়েছে।

Related articles

ঘরে ঘরে মাথা, চোখ ও ঘাড়ের ব্যথা—কীসের ইঙ্গিত

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে মাথাব্যথা, চোখের পেছনে চাপ অনুভব করা এবং ঘাড়ে ব্যথার মতো...

নিজেদের ভুলেই মেসির জাদু, দাবি পেতকোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর দলের ভুলকেই বড় কারণ হিসেবে দেখছেন আলজেরিয়ার প্রধান প্রশিক্ষক...

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...