ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানির খবর নেই

Date:

Share post:

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই, এবার ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

স্থানীয় সময় ভোর ৪.৩ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে।

ভূমিকম্পের পর পার্শ্ববর্তী শহর মানাডো এবং বিতুংসহ উত্তর সুলাওয়েসি প্রদেশে কম্পন অনুভূত হয়। এর পর ৪.৯ মাত্রার একটি আফটারশকও ৪.৩১ মিনিটে অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া, সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

এটি ঘটে, যখন মাত্র কয়েক দিন আগে মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান, বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং এখনও অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন।

Related articles

হঠাৎ চুপচাপ? মেয়েশিশুর আচরণে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত

দেশে সাম্প্রতিক সময়ে মেয়েশিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন,...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগানরা

আফগানিস্তান বর্তমানে ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চরম দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশটির...

অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কর্মচারীর

ঝালকাঠির নলছিটিতে একটি বেসরকারি কলেজে অধ্যক্ষের মারধরে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।...

যেসব পশু দিয়ে কোরবানি হবে না জেনে নিন

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি শরিয়তে...