দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

Date:

Share post:

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার জরুরি নির্দেশনা জারি করেছে। এ লক্ষ্যে শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ কার্যক্রম বছরজুড়ে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব নির্দেশনা বাস্তবায়ন করা গেলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে।

Related articles

হান্টাভাইরাস আতঙ্ক: হাঁচি–কাশিতেও ছড়াতে পারে সংক্রমণ

বিশ্বজুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে হান্টাভাইরাস। বিশেষ করে আর্জেন্টিনায় সাম্প্রতিক সংক্রমণ ও মৃত্যুর ঘটনার পর আন্তর্জাতিক স্বাস্থ্য...

ঢাকায় আসছে ৭০০ কেজির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রায় ৭০০ কেজি ওজনের...

পাকিস্তানকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাঁচ দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দেশের...

ভুল তথ্য ছড়াতে শীর্ষে ফেসবুক-ইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া বর্তমানে দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক,...