যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মে বড় পরিবর্তন

Date:

Share post:

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসনসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন বিধান কার্যকর হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক করে ভ্রমণ ও অবস্থানের বিষয়ে পরামর্শ দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, যাঁরা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন এবং শরৎকালীন সেমিস্টারে ক্যাম্পাসে উপস্থিত থাকা প্রয়োজন, তাঁরা ১৫ সেপ্টেম্বরের আগেই যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন।

নির্দিষ্ট হবে যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা শিক্ষার্থী-স্ট্যাটাস বজায় থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা চালু রয়েছে। নতুন নিয়মে এই পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ‘অ্যাডমিট আনটিল ডেট’ নির্ধারণ করা হবে।

ফলে এফ–১ ও জে–১ ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদন একটি নির্দিষ্ট সময়সীমার সঙ্গে যুক্ত হবে। শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রামের সময়কাল এবং বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ—দুটির মধ্যে সামঞ্জস্য বজায় রাখা তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

চার বছরের বেশি প্রোগ্রামে বাড়তে পারে প্রশাসনিক প্রক্রিয়া

যেসব শিক্ষার্থীর একাডেমিক প্রোগ্রাম শেষ করতে চার বছরের বেশি সময় লাগে, নতুন ব্যবস্থায় তাঁদের অতিরিক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। এ ক্ষেত্রে পিএইচডি শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চার বছরের সীমা পেরিয়ে যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে থাকার অনুমতির মেয়াদ বাড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।

বিদেশ ভ্রমণের আগে নথি যাচাইয়ের পরামর্শ

নতুন নিয়ম চালুর সময় যুক্তরাষ্ট্রে বৈধ শিক্ষার্থী-স্ট্যাটাসে থাকা ব্যক্তিদের জন্য কিছু অন্তর্বর্তী ব্যবস্থা থাকবে। তবে ১৫ সেপ্টেম্বরের পর বিদেশে গিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে নতুন নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

তাই আন্তর্জাতিক ভ্রমণের আগে ভিসা, আই–২০ বা ডিএস–২০১৯ এবং আই–৯৪সহ প্রয়োজনীয় নথি ভালোভাবে যাচাই করতে বলেছে হার্ভার্ডের আন্তর্জাতিক অফিস। ভ্রমণের পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দপ্তরের সঙ্গে আগেই পরামর্শ করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া নতুন বিধানে এফ–১ শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার পর প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব রয়েছে। শিক্ষাক্রম বা ডিগ্রির স্তর পরিবর্তনের ক্ষেত্রেও নতুন অনুমোদনসংক্রান্ত শর্ত যুক্ত হতে পারে।

Related articles

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...