পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

Share post:

লিসবন, পর্তুগাল: পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে পর্তুগাল প্রবাসী ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক নেতৃবৃন্দসহ দেশি-বিদেশি অতিথিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই ইফতার মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক ও সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।

এছাড়া, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন স্বাগত বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যবসায়ী নেতা আব্দুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন বেপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমেদ, সিনিয়র সহ সভাপতি এসএম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহ সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান, চৌধুরী আকবরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাব প্রবাসীদের সুখ-দুঃখে সবসময় পাশে ছিল এবং তাদের নিরপেক্ষ সাংবাদিকতায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে। তারা একত্রে বসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

Related articles

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...

রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছেন? নিজেই দিলেন গুঞ্জনের জবাব

রবার্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? গত কয়েক সপ্তাহ ধরে ফুটবল অঙ্গনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সামাজিক...

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও তার...

নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর সবাই নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য নতুন সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টরের...