বাংলাদেশের ছয় নারী ফুটবলার ভুটানের লিগে খেলতে যাচ্ছেন

Date:

Share post:

বাংলাদেশের ছয় নারী ফুটবলার ভুটানের ঘরোয়া লিগে খেলতে যাচ্ছেন। মাসুরা পারভীন ও রূপনা চাকমার পর এবার সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা ভুটানের ক্লাব পারো এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ইতোমধ্যেই এই চার ফুটবলারকে ভুটানের লিগে খেলার জন্য ছাড়পত্র প্রদান করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে ভুটানে নারী ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে।

এর আগে, বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা পারভীন ও রূপনা চাকমাকে দলভুক্ত করেছে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড। তাদের ভুটানে যাওয়ার কথা ছিল ঈদের আগেই, তবে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘৬ এপ্রিল এই ছয় ফুটবলার বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন এবং সেদিনই তাদের ভুটান রওনা হওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে কয়েকদিন দেশে অনুশীলন করে ভুটানে ক্লাবে যোগ দেবেন তারা। অন্যথায়, তারা সরাসরি ভুটানে গিয়ে অনুশীলন ও লিগ শুরুর জন্য প্রস্তুতি নেবেন।

এদিকে, ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মেয়েদের বেতন প্রস্তুত রয়েছে। তবে কিছু ফুটবলারের ব্যাংক হিসাব না থাকায় তা পাঠানো সম্ভব হয়নি।

ভুটানের লিগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের এই ছয় ফুটবলার আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে দেশের নারী ফুটবলের অগ্রগতিতে সহায়ক হবে।

Related articles

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...