টেলিটক মোবাইল ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমাচ্ছে

Date:

Share post:

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। শুক্রবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে।

এ ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছাতে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমাচ্ছে। এই সিদ্ধান্তটি ঈদের দিন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে। আশা করা হচ্ছে, ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে।

টেলিটক গ্রাহকদের জন্য আরও একটি বড় সুবিধা হলো, কোম্পানি দেশের প্রত্যন্ত অঞ্চল এবং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর লক্ষ্যে হাওর ও দ্বীপাঞ্চলে তার নেটওয়ার্ক বিস্তার করেছে। এ ছাড়া, দেশে ৪জি প্রযুক্তির বিস্তার এবং ৫জি প্রযুক্তি চালুর প্রস্তুতি চলছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

টেলিটক ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স এবং ই-কমার্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যান্ডউইথ খরচ হ্রাসের ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

টেলিটক সবসময় গ্রাহকদের চাহিদার প্রতি নজর রেখে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related articles

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯ হাজার

দীর্ঘদিন ধরে চলা সংঘাতে লেবাননে প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে...

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে যেভাবে

সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত হয়েছে নতুন বেতনকাঠামো ২০২৬। গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। তবে...

বিদায় মেসি: কান্না, অপেক্ষা আর বিশ্বজয়ের ২১ বছরের গল্প

একজন ফুটবলারকে বিদায় বলা যায়। কিন্তু কিছু মানুষকে বিদায় বলা যায় না—কারণ তাঁরা খেলার মাঠ পেরিয়ে মানুষের স্মৃতির...

জার্সি বদলেছে, সময় বদলেছে—বদলায়নি শুধু মেসির গোল

মেসির গোলের গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া কঠিন। কারণ নতুন মঞ্চে গেলেও পুরোনো অভ্যাসটা ঠিকই সঙ্গে নিয়ে যান...