মাহফিলের মঞ্চেই ঢলে পড়লেন বক্তা, হাসপাতালে শেষ নিঃশ্বাস

Date:

Share post:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে তাফসির মাহফিল চলাকালে বয়ানরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চেই ঢলে পড়ে মৃত্যুবরণ করেছেন ইসলামি বক্তা ও ধর্মীয় শিক্ষক মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। ঘটনাটি ঘটে শনিবার (৬ ডিসেম্বর) রাতের মাহফিলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্টেজে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও বিকেলে নিজ গ্রাম খামার গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাত্র আড়াই বছরের এক সন্তান ও অসংখ্য ছাত্র-শিক্ষার্থীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন মাওলানা ফরিদুল ইসলাম। তার মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

Related articles

ভারতকে ৪–০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, জোড়া গোল লিনোর

ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ...

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...